নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার হরিশ মুখার্জি রোডের অভিষেক
বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় সিআইডির দল। চার জনের একটি দল এদিন দুপুরে অভিষেকের বাড়ি
শান্তিনিকেতনে যান। দুপুর ১টার পর সেখানে যান সিআইডির আধিকারিকরা। সূত্র মারফত জানা
গিয়েছে, বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তদন্তে অভিষেকের বাড়ি গিয়েছে সিআইডি। কিন্তু
বাড়ির গেইট খোলা হয়নি। শান্তিনিকেতনের এক কর্মী স্মরজিৎ দের কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায়
ও তাঁর পরিবার বাড়িতে নেই।” তারপরই দুপুর আড়াইটে নাগাদ অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে
যান সিআইডির আধিকারিকরা। সেখানেই নোটিস দেওয়া হয় তাঁকে। শনিবার
দুপুরে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ির সামনে যান রাজ্য
গোয়েন্দা সংস্থার চার আধিকারিক। তাঁরা বেশ কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকেন।ডাকাডাকির
পর ভিতর থেকে বেরিয়ে আসেন শান্তিনিকেতনের এক কর্মী স্মরণজিৎ দে। তিনি আধিকারিকদের জানান,
ভিতরে ঢোকার অনুমতি নেই। বাড়িতে অভিষেক ও তাঁর পরিবারের কেউ নেই। তিনি বলেন, “আমি
কিছু জানি না” এরপরই সিআইডির আধিকারিকরা তাঁর নাম পরিচয় জেনে নেন।এদিকে, কালীঘাটের বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “নোটিস
দেওয়া হয়েছে। সেখানে কী আছে জানি না। আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।
আমি দমার ছেলে নই বলে তিনি জানান।”
akb tv news
30.05.2026

