নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত।
এই লোক আদালতে ট্রাফিক চালান, ব্যাংক ঋণ, দেওয়ানি
বিবাদ এবং আপসযোগ্য ফৌজদারি মামলা সহ বিভিন্ন বিচারাধীন ও প্রাক-মোকদ্দমা সংক্রান্ত
মামলার নিষ্পত্তি করা হয়।প্রসঙ্গত, উল্লেখ্য, বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি ও সাধারণ
মানুষের হয়রানি কমানোর লক্ষ্যে এধরনের লোক আদালত গুলি বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই
লোক আদালত সম্পর্কে বলতে গিয়ে ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির ডেপুটি সেক্রেটারি
রাজশ্রী চক্রবর্তী জানায়, সারা ভারতের সঙ্গে রাজ্য এই দ্বিতীয় লোক আদালতে ২৫ হাজার ৫১৪টি বিভিন্ন মামলা
শুনানির জন্য উঠে। মোট ৪৫ টি আদালতে এই মামলাগুলি শোনানির জন্য উঠে।পাশাপাশি তিনি বিনা
আইনে খরচে সকলকে এ ধরনের লোক আদালতের সুযোগ গ্রহণ করার আবেদন জানান।
akb tv news
09.05.2026

.jpeg)