বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ক হিসেবে শপথ নিলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী। এদিন বিধানসভায় তাকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য-সদস্যা সহ বিধানসভার সকল সদস্য-সদস্যরা l শপথ গ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জহর চক্রবর্তী বলেন, ধর্মনগরের ভোটাররা যে ভাবে বিজেপি দলের জন প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচনে জয় যুক্ত করেছেন সেজন্য আমি ধর্মনগরবাসীকে অভিনন্দন নমস্কার ও প্রণাম জানায় l সবার আগে আমি উন্নয়নকে প্রাধান্য দেব। ধর্মনগরকে আমরা উন্নত ধর্মনগরে রূপান্তরিত করতে চাই। তারজন্য আমাদের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও প্রতিজ্ঞাবদ্ধ বলে নয়া বিধায়ক জানানl
akb tv news
13.05.2026

