নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ২০ মে কোন ধরনের খুচরো বা পাইকারি ওষুধ বিক্রেতাদের দোকান বন্ধ রাখা
হবে না। বুধবার ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক
সম্মেলন করে একথা জানালেন এসোসিয়েশনের জেনারেল
সেক্রেটারি সত্যব্রত দেবনাথ। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এধরনের বনধ সম্পূর্ণ
একটা অনৈতিক সিদ্ধান্ত।যেহেতু সরকার কোন নোটিফিকেশন জারি করেনি তথাপি বন্ধের কোন প্রশ্নই
আসে না। সেব্যাপারে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার কাছে একটি স্মারক লিপি
প্রদান করি। আমরা এসপি’র কাছেও স্মারক লিপি প্রদান করেছি বলে তিনি জানান।
akb tv news
13.05.2026

