নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের পরিকাঠামো
উন্নয়নে ২৭৩.৪৬ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র সরকার। শুক্রবার সামাজিক মাধ্যমে একথা
জানালেন মুখ্যমন্ত্রী (ডঃ) মানিক সাহা। তিনি সামাজিক মাধ্যমে বলেন, গত ৪ বছরে মেডিক্যাল
শিক্ষায় রেকর্ড উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ
রাজ্য সরকার। এই বরাদ্দের ফলে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে আগরতলা মেডিকেল কলেজ
হাসপাতালে আরও ১০০টি এমবিবিএস আসন এবং ১৯টি গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত বিভাগে ৮৩টি
পোস্ট গ্র্যাজুয়েট আসন বৃদ্ধি করা সম্ভব হবে। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা-কে
ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন আসন সংযোজনের ফলে ত্রিপুরায় মোট এমবিবিএস
আসনের সংখ্যা বেড়ে হবে ৫৫০ এবং পোস্ট গ্র্যাজুয়েট আসনের সংখ্যা বেড়ে ১৯৬ দাঁড়াবে
বলে মুখ্যমন্ত্রী জানান।
akb tv news
15.05.2026

