আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঈদ উপলক্ষ্যে গেদু মিয়া মসজিদে চলছে শেষ প্রস্তুতি।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামীকাল পবিত্র ঈদুজ্জোহা তথা ঈদুল আজহা। এই উৎসবকে ঘিরে আগরতলার ঐতিহ্যবাহী গেদু মিয়া মসজিদে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে শুরু করে নামাজের যাবতীয় ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গেদু মিয়া মসজিদের ইমাম মৌলানা আসাদউদ্দিন জানান, আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তিনি সকল ধর্মপ্রাণ মুসলিমদের সময়মত উপস্থিত থাকার আহ্বান জানান। আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে মুসলিম সম্প্রদায় পালন করেন ঈদুজ্জোহা তথা ঈদুল আজহা। ইসলামি ইতিহাস অনুযায়ী, হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর সন্তুষ্টির জন্য তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ তায়ালা তাঁর এই আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে পুত্রের পরিবর্তে একটি দুম্বা কোরবানি কবুল করেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে সামর্থ্যবান মুসলমানরা ঈদের নামাজ শেষে আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করেন এবং কোরবানির মাংস আত্মীয়-স্বজন ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করে থাকেন।







    akb tv news 

    27.05.2026

    3/related/default