আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশে ফেরা কোনও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়ll শেখ হাসিনা ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    এবার প্রত্যর্পণ নাকি প্রত্যাবর্তন? বাংলাদেশে কীভাবে ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l মাসখানেক আগেই হাসিনা এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলাদেশে প্রত্যাবর্তন হবে তাঁর। দেশ ফেরার ইঙ্গিত বারবার দিয়েছিলেন তিনি। আওয়ামি লিগের কর্মী সমর্থকরাও সেই বিষয়ে আশাবাদী। আবার শোনা যাচ্ছে, চলতি বছরই তিনি বাংলাদেশে ফিরবেন। কিন্তু, এদিকে, বছরখানেক আগেই মানবতা বিরোধী অপরাধে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে কীভাবে দেশে ফিরবেন তিনি? বাংলাদেশে ফেরা নিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনা। তার দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফেরা কোনও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়। এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ফিরিয়ে আনা এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সঙ্গে জড়িত। তিনি বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই রাজনীতি করি।”










    akb tv news 

    28.06.2026

    3/related/default