নিজস্ব প্রতিনিধি,
রবিবার সন্ধ্যায় দ্রুতগতিতে থাকা একটি বাইক একটি বাইসাইকেলে ধাক্কা দেয় l তাতে করে বাইক চালক ও বাইসাইকেল আরোহী দুজনেই গুরুতর আহত হয় । ঘটনার পর এলাকার লোকজন এই দুর্ঘটনাটি দেখতে পেয়ে সাথে সাথে সাব্রুম দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের সেখান থেকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সাইকেল আরোহী ছায়াকান্ত মজুমদার ও বাইক চালক মিলন ত্রিপুরা দুজনেই গুরুতরভাবে আহত হওয়ায় দুজনকেই শান্তির বাজার জেলা হাসপাতালের রেফার করা হয় l সেখানে তাদের চিকিৎসা চলছে l
akb tv news
28.06.2026

