আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নয়া পালক যুক্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ১০ই জুন বুধবার আরও একটি নয়া পালক যুক্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে। ভোটে জিতে দেশের সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নতুন রেকর্ড গড়লেন তিনি। বুধবার জওহরলাল নেহরুর টানা প্রধানমন্ত্রিত্বের রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদি। এরপরই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। প্রসঙ্গত, দেশে প্রথম নির্বাচনের পর নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন ১৯৫২ সালের ১৩ই মে। ১৯৬৪ সালের ২৭শে মে,   যেদিন তাঁর মৃত্যু হয় সেই দিন পর্যন্ত অর্থাৎ ৪,৩৯৮ দিন তিনি একটানা প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু ১০ই জুন বুধবার তাঁর সেই রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদি। বর্তমানে একটানা ৪,৩৯৯ দিন ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করছেন মোদি। ২০১৪ সালের ২৬শে মে প্রধানমন্ত্রী  হিসাবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০২৫ সালের জুলাই মাসে তিনি ইন্দিরা গান্ধীর ৪,০৭৭ দিনের একটানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ভেঙেছিলেন। এবার তিনি ভাঙলেন নেহরুর রেকর্ডও। তবে ভারতের সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রীর নিরিখে এখনও শীর্ষে রয়েছেন নেহরুই। তাঁর কার্যকাল ১৬ বছর ২৮৬ দিন। এরপর রয়েছেন ইন্দিরা। তাঁর কার্যকাল ১৫ বছর ৩৫০দিন। নয়া এই নজির গড়ার পরই বিশ্বের বহু নেতারা নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। গত ৮ই  জুন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক একটি চিঠিতে লেখেন, ‘শুধুমাত্র আপনার দীর্ঘ কর্মকালেরই নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণ আপনার নেতৃত্বের ওপর বার বার আস্থা ও বিশ্বাস রেখেছেন।’ পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে একটি ভিডিও বার্তায় বলেন, “একজন আদর্শ নেতার দৃষ্টান্ত স্থাপন করেছেন নরেন্দ্র মোদি। ২০ কোটিরও বেশি ভারতীয়কে তিনি দারিদ্র্যসীমার উপরে তুলে এনেছেন।” ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারও মোদির প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, “মোদির নেতৃত্বে ভারত আন্তর্জাতিক বিষয়গুলিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”নতুন নজির গড়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।বুধবার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘নির্বাচিত  হিসাবে ভারতের দীর্ঘতম প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা। তাঁর সঙ্গে কাজ করতে পারাটা আমার সৌভাগ্য।’






    akb tv news 

    10.06.2026


    3/related/default