আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    -সিআইডি হানার জল গড়াল কলকাতা হাই কোর্টে।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সময়টা ভাল যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের।এবার তাঁর বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে সিআইডি হানার জল গড়াল কলকাতা হাই কোর্টে। সাক্ষীর অনুপস্থিতিতে তল্লাশি, বে-আইনিভাবে দলের নথি  স্ক্যানের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানালেন আইনজীবী কিশোর দত্ত। এদিকে, বুধবার ফের সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের  দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল হবে শুনানি।প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে সই জাল কাণ্ডের তদন্তে ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসে পৌঁছন সিআইডি আধিকারিকরা। মহিলা টিম ঘিরে ফেলে কার্যালয়ের গেইট। ঘটনাস্থলে যায় কালীঘাট  ও  ভবানীপুর থানার বিশাল পুলিশ টিম ও কেন্দ্রীয় বাহিনী। সিআইডির তরফে জানানো হয়, সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই কার্যালয়ে তল্লাশি চালাতে চান তাঁরা। সঙ্গে ছিল সার্চ ওয়ারেন্টও।বর্তমানে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন।  আপাতত কার্যালয়ের দায়িত্বে রয়েছেন দলের কোষাধ্যক্ষ তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিষ চক্রবর্তী। তিনি পেশায় আইনজীবী। এদিন দলনেত্রী ও অভিষেক না থাকায় সিআইডির মুখোমুখি হন শুভাশিষই।

     







    akb tv news 

    10.06.2026



    3/related/default