আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কোর্ট চত্বরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৭টি দোকান।। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সোমবার গভীর রাতে আগরতলার অফিস লেন সংলগ্ন কোর্ট চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।ঘটনার পর মঙ্গলবার সকালে প্রশাসনের পক্ষ থেকে এসডিএম অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। পরে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর জাহ্নবী দাস দত্ত এবং বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শনকালে তাঁরা ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। এ সময় মেয়র দীপক মজুমদার জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আগামী দু’দিনের মধ্যে সরকারি সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণের পর মুখ্যমন্ত্রীর উদ্যোগে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।







    akb tv news 

    16.06.2026


    3/related/default