নিজস্ব প্রতিনিধিঃ
সই কাণ্ডে এবার নিয়ে দ্বিতীয়বার সিআইডি’র
হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গত শনিবারই দিল্লিতে গিয়েছেন তিনি।সোমবার চিঠি লিখে সিআইডির
কাছ থেকে সময় চান তিনি। বিরোধী দলনেতা নির্বাচনে
তৃণমূল বিধায়কদের স্বাক্ষরে গরমিল ধরা পড়ার পর তৃণমূলের দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত
বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিব এফআইআর দায়ের করেছিলেন।
তার ভিত্তিতে সিআইডি তদন্তে নেমে একাধিক বিধায়ককে নোটিস ধরায়। এই মামলায় গত ৩০ মে নোটিস
দিয়ে তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তবে
সেদিনই সোনারপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে ব্যাপকভাবে জনরোষের শিকার হন
তিনি। এরপরই অসুস্থতার কথা জানিয়ে গত ১লা জুন সিআইডির প্রথম হাজিরা এড়ান অভিষেক। ভবানী
ভবনে হাজিরার জন্য ১৫ দিন সময় চান তিনি। কিন্তু তাঁকে ৭ দিনের মধ্যে অর্থাৎ সোমবার
হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে এদিনও হাজিরা এড়ালেন অভিষেক।
akb tv news
08.06.2026

