আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইন্ডিয়া জোটের বৈঠকে নেতৃত্বরা একান্ত আলাপে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বৈঠকে নিজেদের ব্যক্তিগত আলোচনা। অনেক আগেই ইন্ডিয়া জোটের বৈঠক বয়কট করেছে ডিএমকে। সিপিএম হাজির থাকলেও আগেই এই বৈঠক নিয়ে কড়া চিঠি দিয়েছে। নেই আপও। জোটে থাকলেও আসন নিয়ে কংগ্রেসের উপর ক্ষুব্ধ জেএমএমও।কার্যত ভাঙনের শঙ্কায় বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। আর সেই ভয় নিয়েই সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে শুরু হল জোটের বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন  ২৩টি দলের বিরোধী দলের নেতা এবং তাঁদের প্রতিনিধিরা। বৈঠকে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাছাড়া রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, ওমর আবদুল্লা,  তেজস্বী যাদব এবং অখিলেশ সিংয়ের মত নেতারাও এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন। বৈঠকে  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সোনিয়া গান্ধীর পাশে বসেছিলেন। শুধু তাই নয়, তাঁর  একপাশে বসে ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার  বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকের মাঝেই তিনজনকে আলোচনা করতেও দেখা যায়। যা  খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, বঙ্গ ভোটের আগে কংগ্রেসের সঙ্গে কার্যত সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। জোট নয়, বরং প্রত্যেকটি আসনেই তৃণমূল-বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেয় কংগ্রেস। প্রচারে একে অপরের বিরুদ্ধে সুর চড়ায়। এমনকী বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান রাহুল গান্ধী। পালটা জবাব দেয় তৃণমূলও। যদিও বঙ্গে তৃণমূলের পরাজয় ঘটতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাহুল গান্ধী। এমনকী কথা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। যা নতুন সমীকরণের ইঙ্গিত মিলছিল। তাৎপর্যপূর্ণভাবে গত ৯ই মে অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী পালন অনুষ্ঠানে কালীঘাটের বাড়ি থেকে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে জোটে আসার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো। এমনকী এই জোটে বাম এবং অতিবাম দলগুলিকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এরমধ্যে এদিনের ইন্ডিয়া জোটের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ‘ইন্ডিয়া’-র বৈঠককে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

     








    akb tv news 

    08.06.2026


    3/related/default