নিজস্ব প্রতিনিধিঃ
শিক্ষার মানোন্নয়ন ও কম্পিউটার শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নের দাবিতে
সোমবার মানব বন্ধন কর্মসূচি পালন করে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। এদিন
আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন
করা হয়।পরে একটি র্যালি রবীন্দ্র শত বার্ষিকী
ভবনের সামনে পৌঁছে পথ সভার আয়োজন করে।সেখান থেকে সংগঠনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর
মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর উদ্দেশ্যে তিন দফা দাবি-সনদ পেশ করে।সংগঠনের দাবি,
ডিজিটাল ইন্ডিয়া ও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে কম্পিউটার শিক্ষাকে সর্বাধিক
গুরুত্ব দিতে হবে। তাছাড়া, রাজ্যের সব স্কুলে কম্পিউটার শিক্ষাকে বাধ্যতামূলক বিষয়
হিসেবে চালু করা, আইসিটি শিক্ষা সরাসরি শিক্ষা দপ্তরের অধীনে পরিচালনা করা এবং আউটসোর্সিং
প্রথা বন্ধ করে আইসিটি ইন্সট্রাক্টরদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করার দাবি জানানো
হয়।
akb tv news
08.06.2026

