বিশ্বের বহু দেশ যখন অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি, তখন ভারত এখনও বিশ্বের
দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার সমাজমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবর্ষে
ভারতের অর্থনীতি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন বিশ্বের বহু দেশ
যখন অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি, তখন ভারত এখনও বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ
অর্থনীতি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের অর্থনীতি
৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ)
বৃদ্ধির হার বেড়ে ৭.৮ শতাংশে পৌঁছেছে। তাঁর মতে, গত ১২ বছরে ‘রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম’
মন্ত্রকে সামনে রেখে গড়ে ওঠা অর্থনৈতিক ভিত্তির শক্তি ও স্থিতিশীলতারই প্রতিফলন এই
সাফল্য। রাজনাথ সিং আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বে ভারত অর্থনৈতিক
প্রবৃদ্ধির পাশাপাশি স্থিতিশীলতা, আস্থা, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা
অর্জন করেছে। উদ্ভাবন, পরিকাঠামো উন্নয়ন এবং উদ্যোগপতিদের উৎসাহিত করার নীতির ফলে
ভারত আজ আত্মবিশ্বাসী, স্থিতিস্থাপক এবং বিশ্বমঞ্চে সম্মানিত অর্থনৈতিক শক্তিতে পরিণত
হয়েছে। এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সর্বশেষ জিডিপি বৃদ্ধির পরিসংখ্যানকে
স্বাগত জানিয়ে বলেন, এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য
এবং ১৪০ কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমের প্রতিফলন। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন
মন্ত্রক-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৭.৭ শতাংশ বৃদ্ধি
পেয়েছে, যা ২০২৪-২৫ অর্থবর্ষের ৭.১ শতাংশ বৃদ্ধির তুলনায় বেশি। মন্ত্রকের হিসাব অনুযায়ী,
স্থির মূল্যে ভারতের মোট দেশজ উৎপাদনের পরিমাণ ২০২৫-২৬ অর্থবর্ষে ৩২৩.১২ লক্ষ কোটি
টাকায় পৌঁছেছে, যা আগের অর্থবর্ষে ছিল ২৯৯.৮৯ লক্ষ কোটি টাকা। অন্যদিকে, বর্তমান মূল্যে
দেশের জিডিপি ২০২৫-২৬ অর্থবর্ষে ৩৪৬.৩৬ লক্ষ কোটি টাকা বলে অনুমান করা হয়েছে, যা ২০২৪-২৫
অর্থবর্ষের ৩১৮.০৭ লক্ষ কোটি টাকার তুলনায় ৮.৯ শতাংশ বেশি।
akb tv news
06.06.2026

