নিজস্ব প্রতিনিধিঃ
শ্রম দপ্তর ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যৌথ উদ্যোগে শুক্রবার শিবনগর এলাকার
ফাস্টফুডের দোকান কাজল রেখায় অভিযান চালানো হয়। অভিযানে দোকানে এক নাবালক শিশুকে
কাজ করানোর অভিযোগ সামনে আসে। প্রসঙ্গত, এর আগেও এই দোকানকে সতর্ক করা হয়েছিল নাবালক
না রাখার জন্য। আইন অনুযায়ী দোকানের মালিকের বিরুদ্ধে এফআইআর করা হবে বলে জানা যায়।শ্রম
দপ্তরের জয়েন্ট কমিশনার বিনয় ভূষণ দাস-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শিশুটিকে
উদ্ধার করা হয়। শ্রম দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুশ্রম রোধে ভবিষ্যতেও এ
ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
করা হবে।
akb tv news
05.06.2026

