নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলা শহরের বহু পরিত্যক্ত
ও অব্যবহৃত পুকুরগুলিকে পুনরুজ্জীবিত করতে ধারাবাহিকভাবে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে
আগরতলা পুর নিগম। মেয়র দীপক মজুমদার-এর নেতৃত্বাধীন চলছে এই কাজ। এরই অঙ্গ হিসেবে শনিবার
অভয়নগর বাজার সংলগ্ন একটি পুকুরের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন মেয়র।পরিদর্শনকালে
তিনি কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর তথা মেয়র-ইন-কাউন্সিল হীরালাল দেবনাথ সহ
পুর নিগমের অন্যান্য প্রতিনিধি ও আধিকারিকরা। পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন,
শহরের বিভিন্ন পুকুর সংস্কারের মাধ্যমে জলাধার সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং
নাগরিকদের সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামী দশ দিনের মধ্যে অভয়নগর
বাজার সংলগ্ন একটি পুকুরের চলমান সংস্কার কাজ সম্পন্ন হবে। এরপর তা মুখ্যমন্ত্রীর
হাত ধরে উদ্বোধন করা হবে বলে তিনি জানান।
akb tv news
06.06.2026

