আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জরুরি শুনানির আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সম্প্রতি কালে রাম মন্দিরের দান বাক্স থেকে টাকা চুরি যাওয়ার ঘটনা সামনে আসার পরই উত্তর প্রদেশ সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করে। তদন্তে নেমে ইতিমধ্যেই আটজনকে গ্রেফতারও করা হয়েছে। এরসঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু টাকা। এদিকে, উত্তর প্রদেশ সরকারের সিট তদন্তের বদলে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাধিক ব্যক্তি। উত্তর প্রদেশ সরকারের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এর বদলে আদালতের নজরদারিতে, নির্দিষ্ট সময়ের মধ্যে সিট দলের তদন্তের আর্জি জানিয়ে জরুরি শুনানির আবেদন করা হয়েছিল। তবে সোমবার সুপ্রিম কোর্ট এই মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলার শুনানি পরে হলে সমস্যা হবে না। তারা প্রশ্ন করেন যে ‘এত তাড়াহুড়ো কীসের?’। সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি শেষ হবার পর রেগুলার কোর্ট শুরু হলেই শুনানি হবে বলে জানানো হয়।এদিকে, রাম মন্দিরের দান বাক্স থেকে টাকা চুরির ঘটনায় পুলিশ যে আটজনকে গ্রেফতার করেছে, তার মধ্যে অনুকল্প মিশ্র নামে এক ব্যক্তিকেই গোটা  দুর্নীতির মূল মাথা বলে মনে করা হচ্ছে। তিনি রাম মন্দিরে জমা পড়া অনুদানের টাকা গোনার দায়িত্বে ছিলেন। ইতিমধ্যেই তদন্তে উঠে এসেছে যে বিগত কয়েক বছরে অনুকল্পের সম্পত্তি ফুলে-ফেঁপে উঠেছিল। নিজস্ব ফার্ম হাউস ও গাড়ি কিনেছিলেন কয়েক মাসে।এনিয়েও উঠছে এখন নানা প্রশ্ন।

     

     






    akb tv news 

    29.06.2026


    3/related/default