নিজস্ব প্রতিনিধিঃ
১৩ ত্রিপুরা বিএন এনসিসি’র উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ
শিবির-৫০ উপলক্ষে সোমবার বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে
পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসির উত্তর-পূর্বাঞ্চলের
এডিশনাল ডাইরেক্টর জেনারেল অনুরাগ ভিজ।গত ২২শে জুন শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবির আগামী ১লা জুলাই শেষ হবে। শিবিরে প্রায় ৫৫০ জন এনসিসি
ক্যাডেট অংশ গ্রহণ করেছে।প্রশিক্ষণ চলাকালীন ক্যাডেটদের দেশপ্রেম, শৃঙ্খলা, নেতৃত্বের
গুণাবলি, মাদক বিরোধী সচেতনতা, মোবাইল ফোনের অপব্যবহার রোধ সহ বিভিন্ন সামাজিক ও নৈতিক
বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।আয়োজকদের মতে, এধরনের প্রশিক্ষণ শিবির ক্যাডেটদের ব্যক্তিত্ব
বিকাশ, দায়িত্ববোধ ও নেতৃত্বের দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
akb tv news
29.06.2026

.jpeg)