আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অভয়নগরে বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্প পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার অভয়নগরে বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্প পরিদর্শন করেন। সফরের অংশ হিসেবে তিনি গার্লস ইউনিট-২ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং নির্মীয়মাণ ওয়ার্কিং উইমেন হোস্টেলের কাজ ঘুরে দেখেন।পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রী চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনের শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আবাসন, শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য পরিচালিত পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং প্রাক-প্রাথমিক শিক্ষার বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।এরপর তিনি নির্মীয়মাণ ওয়ার্কিং উইমেন হোস্টেলের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। কর্মজীবী মহিলাদের জন্য নিরাপদ ও উন্নত আবাসন ব্যবস্থা গড়ে তুলতে এই প্রকল্পের গুরুত্বের ওপর জোর দেন তিনি।সফরে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে  উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়-সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অন্নপূর্ণা দেবী বলেন, নারী ও শিশু কল্যাণে ত্রিপুরার উদ্যোগ ও ব্যবস্থাপনা দেশের জন্য একটি মডেল। তিনি জানান, অন্যান্য রাজ্য সফরেও ত্রিপুরার এই সফল উদ্যোগগুলির কথা তুলে ধরবেন, যাতে সেগুলি অনুসরণ করে দেশের বিভিন্ন প্রান্তে একই ধরনের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা যায়।







    akb tv news 

    29.06.2026

    3/related/default