আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পরীক্ষা দুর্নীতি, বেকারত্ব ও শিক্ষা নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সদর জেলা কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।সাংবাদিক সম্মেলনে কংগ্রেস অভিযোগ করে, NEET, CBSE, CUET-সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক ও চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি ও অনিয়মের ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি ছাত্র-যুব সমাজের আস্থা নষ্ট করছে। দলের দাবি, পরীক্ষায় অনিয়মের জন্য কেন্দ্র সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দায় স্বীকার করতে হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। কংগ্রেস আরও অভিযোগ করে, দেশে বেকারত্ব উদ্বেগজনক হারে বেড়েছে। কেন্দ্রের কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন প্রকল্প প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে এবং সরকারি দপ্তর ও রেলে বিপুল সংখ্যক শূন্যপদ এখনও পূরণ করা হয়নি। ত্রিপুরাতেও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে হাজার হাজার পদ খালি রয়েছে বলে দাবি করা হয়।এদিন দলটি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সাম্প্রতিক যৌথ লেকচারার নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে এবং পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার দাবি জানায়।সাংবাদিক সম্মেলন থেকে কংগ্রেস শিক্ষা, কর্ম সংস্থান, পরীক্ষায় স্বচ্ছতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিকে সামনে রেখে রাজ্যজুড়ে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানায়।

     






    akb tv news 

    20.06.2026

     

    3/related/default