আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হবে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এবার বাড়বে সিনেমা স্ক্রিনের সংখ্যা। এর সঙ্গে তৈরী হবে স্টাডি গ্রুপ। সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হবে। ভারতীয় চলচ্চিত্র শিল্পের বিকাশে বড় পদক্ষেপ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের। দেশজুড়ে সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। সম্প্রতি, দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই ভারতীয় চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরি করা হয়েছে। পিআইবি-র তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবারের উচ্চপর্যায়ের বৈঠকে গঠন করা হয়েছে একটি কমিটি। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিশিষ্ট গীতিকার ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশীকে। কমিটিতে চলচ্চিত্র জগতের বিশেষজ্ঞ এবং প্রযুক্তি জগতের প্রতিনিধিরাও থাকবেন।  ভারতীয় চলচ্চিত্র শিল্পের উন্নতিতে বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরি করতে একটি উচ্চপর্যায়ের স্টাডি গ্রুপ গঠন করেছে কেন্দ্র। এই স্টাডি গ্রুপের কাজ হবে সুযোগ ও চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখা। সেইসঙ্গে আন্তর্জাতিক বাজারে ভারতীয় সিনেমাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপেরও প্রস্তাব দেবে এই স্টাডি গ্রুপ।








    akb tv news 

    30.06.2026

    3/related/default