আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

     সোমবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স।এদিন মিন্ডানা দ্বীপে উচ্চ মাত্রায় ভু-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পের জেরে বহু বাড়ি ধসে পড়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। এদিকে, ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, এদিন ভোরে তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। কম গভীরতার ভূমিকম্পে সুনামির ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। GFZ প্রথমে কম্পনের মাত্রা ৭.৩ হলেও, পরে তা সংশোধন করে ৮.২  এবং পরবর্তীতে ৭.৮ করা হয়। কম্পনের জেরে ভোরে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। দেশটির উত্তর-পূর্ব উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করে জনগণকে সতর্ক করা হয়েছে। সেদেশের সরকারি সংস্থা PHIVOLCS-র তরফে দক্ষিণ ফিলিপিন্সে বেশ কয়েকটি প্রদেশের বাসিন্দাদের অবি জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে,এই শক্তিশালী ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে এবং আগামী কয়েক ঘণ্টায় শক্তিশালী আফটারশক হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে, গুজব উপেক্ষা করতে এবং শুধুমাত্র সরকারি নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে।এরসঙ্গে উঁচু স্থানে অথবা সমুদ্র থেকে দূরে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।






    akb tv news 

    08.06.2026

    3/related/default