আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    সোমবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। জানা গেছে, এদিন আগরতলা থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসার পথে বড়মুড়া পাহাড়ে একটি বোলেরো পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁক নেওয়ার সময় বিধায়িকার গাড়িতে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় বিধায়িকার গাড়ির চালক আহত হন। পাশাপাশি বিধায়িকা কল্যাণী সাহা রায়, তাঁর দুইজন নিরাপত্তা রক্ষী এবং সিএ অল্পবিস্তর আহত হন বলে জানা যায়। ঘটনার পর স্থানীয়রা ও নিরাপত্তা কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে চম্পকনগর আউট পোস্ট পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বোলেরো পিকআপ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

     






    akb tv news 

    15.06.2026


     


    3/related/default