নিজস্ব প্রতিনিধিঃ
হাঁস ও পোলট্রি পালনকে উৎসাহিত করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার
লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর লোক ভবনে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে
বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়।এদিন
মোট পাঁচটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস ও মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। আয়োজকদের
মতে, এই উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যরা ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার
সুযোগ পাবেন এবং তাঁদের আয় বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার পথ আরও সুগম হবে।অনুষ্ঠানে
রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন, হাঁস ও পোলট্রি পালন গ্রামীণ পরিবারের জন্য
একটি লাভজনক ও টেকসই জীবিকা নির্ভর কর্মসংস্থানের ক্ষেত্র। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক
প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তোলার প্রচেষ্টা অব্যাহত
রয়েছে।স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান। এর ফলে তাঁদের
বিকল্প আয়ের উৎস তৈরি হবে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে হাঁস ও পোলট্রি পালন করার
সুযোগ সৃষ্টি হবে।
akb tv news
11.06.2026

