আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মেঘালয়ে আধুনিক ইন্টিগ্রেটেড মাল্টিপারপাস ইন্ডোর হলের আনুষ্ঠানিক উদ্ভোধনঃ আরশিকথা সংবাদ

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


    ৩০ শে মে ২০২৬ইং রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় মেঘালয় রাজ্যের শিলংয়ে জে.এন. স্পোর্টস কমপ্লেক্সে আধুনিক ইন্টিগ্রেটেড মাল্টিপারপাস ইন্ডোর হলের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডিয়া। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া রাজ্য মন্ত্রী মহোদয়া, ভারতীয় অলিম্পিক সংস্থার সম্মানিত সভাপতি ড: পি. টি. ঊষা মহোদয়া, মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী মহোদয়গন। তারপর ৩৯তম জাতীয় গেমস্-এর আনুষ্ঠানিক চুক্তিপত্র সাক্ষরিত হয়।


    পরবর্তীতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মেঘালয় রাজ্য অতিথিশালায় উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যের ক্রীড়া দপ্তরের আধিকারিক বৃন্দ ও রাজ্য অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে আসন্ন জাতীয় গেমসের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন । সবগুলি রাজ্যই তাদের রাজ্যে অনুষ্ঠিতব্য বিভিন্ন আসরের প্রতিযোগিতা সম্পন্ন করার বিষয়ে অগ্রগতির বিস্তারিত বিবরণ তুলে ধরেন।


    ত্রিপুরায় অনুষ্ঠিতব্য নির্দিষ্ট জিমনাস্টিকসের আসরের পাশাপাশি যোগাসনের আসর করার জন্য রাজ্যের ক্রীড়া সচিব পি. কে. চক্রবর্তী জোরালো আবেদন রাখেন। অতঃপর ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সচিব সুজিত রায় উপস্থিত সম্মানিত অতিথিদের স্মারক ও উত্তরীয় প্রদান করেন এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি পি.টি. ঊষা মহোদয়াকে এবং মেঘালয়ের ক্রীড়ামন্ত্রী মহোদয়কে ত্রিপুরা রাজ্যে আগমনের জন্য আমন্ত্রণ জানান।

    অবশেষে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রীদের নিয়ে আগামী দু তিন মাসের মধ্যেই আবারো পর্যালোচনা বৈঠক করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন। উক্ত অনুষ্ঠানগুলিতে ত্রিপুরার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সচিব পি.কে. চক্রবর্তী, ক্রীড়া অধিকর্তা এল. ডারলং, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় এবং যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার।


    আরশিকথা সংবাদ

    ১লা জুন ২০২৬

     

    Tags
    3/related/default