নিজস্ব প্রতিনিধিঃ
ক্ষমতা হারানোর পর এখন বিপাকে মমতা বন্দোপাধ্যায়।জানা গেছে,
এবার দিল্লির সদর দফতরও হাতছাড়া হতে চলেছে
তৃণমূল কংগ্রেসের।২০ ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজধানীর
সদর দফতর। মাত্র কয়েক মাস আগেই এই অফিস চালু হয়েছে। কিন্তু তৃণমূলের সাংসদ দল ভেঙে
যাওয়ার সঙ্গে সঙ্গে এবার এই পার্টি অফিসও হাত ছাড়া হতে চলেছে। কারণ এই পার্টি অফিসের
বাড়ি পার্থ ভৌমিকের নামে বরাদ্দ ছিল। এতদিন দলকে নিজের বাড়ি পার্টি অফিস হিসেবে ব্যবহার
করার জন্য দিয়েছিলেন তিনি।এবার বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে NDA’তে সামিল হওয়ার পর সেই অফিস যে তৃণমূলের হাতে থাকবে
না, তা স্পষ্ট। সূত্রের খবর, ইতিমধ্যেই নিজের বাড়ি ফেরত চেয়েছেন পার্থ। আর এই পরিস্থিতির
আঁচ বুঝে আগে থেকেই বাড়ির ভেতর থেকে অনেক আসবাব সরিয়ে নিয়েছে তৃণমূল। ফলে দিল্লির
রাজনীতিতে আপাতত ঠিকানাহীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।প্রসঙ্গত, গত তেসরা জুন আনুষ্ঠানিক ভাঙনের পালা শুরু হয়েছিল
তৃণমূলে। সোমবার সেই ফাটল আরও চওড়া হয়। বিধানসভা আগেই হাতছাড়া হয়েছিল। এবার লোকসভাতেও
ধাক্কা খেতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সংসদীয় দলও নিয়ন্ত্রণের বাইরে। গত রবিবার রাতে দিল্লির কোনও এক গোপন ঠিকানায় বৈঠকে
বসেছিলেন তৃণমূলের বিদ্রোহীরা। সোমবার দুপুরে
বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে আরও একপ্রস্ত বৈঠক হয়্য।
আর তারপরই সব কিছু জলের মত স্বচ্ছ হয়ে যায়। বেশিরভাগ সাংসদই NDAতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ
করেছেন। তাই অবশেষে হাতে রয়েছেন মাত্র ৮ জন।
akb tv news
09.06.2026

