নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস ভেঙে
চুরমার, এই আবহেই আগামী ২১ শে জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশের ডাক দিলেন বাংলার প্রাক্তন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি
তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের উদ্যোগে জেলার কর্মীদের নিয়ে প্রস্তুতি সভার আয়োজন
করা হয় রামমোহন হলে। সেই কর্মি সভা থেকেই ফোনে কর্মীদের উদ্দেশে বার্তা পাঠান মমতা।
তিনি বলেন, ‘৫ জন লোক হলেও ধর্মতলায় যাব।’ সংগঠন বাঁচিয়ে রাখতে একুশের মঞ্চে
সম্ভবত নয়া বার্তাকে সামনে রেখে জমায়েত করতে চাইছে তৃণমূল। ‘আমরা বেইমান নই’ ব্যানারে
আয়োজন করা কর্মিসভা থেকে মমতা ফোনো বার্তায় বলেন, ‘শহিদ স্মরণ কর্মসূচি বছর বছর ধর্মতলাতেই
করে এসেছে তৃণমূল। এবারও পুলিশের অনুমতি পেলে সেখানেই সেই কর্মসূচি হবে। ৫ জন কর্মী
থাকলেও মিটিংয়ে যাব।’ ২১শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি মঞ্চ থেকেই মমতার বক্তব্য, ‘যাঁদের শুভবুদ্ধি
আছে তাঁরা ফিরে আসুন। মনে রাখবেন যাঁরা গিয়েছেন তাঁরা না ঘরকা-না ঘাটকা। টাকার লোভে
আমরা দল বিক্রি করে দিতে পারব না।’ রাজনৈতিক মহলের একাংশের মতে, সংগঠনকে বাঁচাতে ধর্মতলা
সমাবেশের মঞ্চকেই শেষ হাতিয়ার করতে চাইছেন
মমতা। তাই বিদ্রোহীদের দলে ফেরানোর শেষ চেষ্টা হাতছাড়া করতে চাইছেন না ‘কালীঘাট তৃণমূলের’
সুপ্রিমো।
akb tv news
26.06.2026

