আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের পুর নিগমের টাস্ক ফোর্সের অভিযান।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগরতলা শহরকে যানজট মুক্ত ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বছরব্যাপী ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়ে যাচ্ছে আগরতলা পুর নিগম। এরই অঙ্গ হিসেবে  শুক্রবার পুর নিগমের টাস্ক ফোর্স শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।অভিযান চলাকালীন দেখা যায়, বেশ কয়েকটি দোকান ফুটপাত দখল করে দোকানের পসরা সাজিয়ে রেখেছে। টাস্ক ফোর্স ওইসব সামগ্রী সরিয়ে দেয় এবং ফুটপাত অবিলম্বে খালি করার নির্দেশ দেয়।পুর নিগম সূত্রে জানানো হয়েছে, বে-আইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা বা পণ্যসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করলে ভবিষ্যতেও নিয়মিত এধরনের অভিযান চালানো হবে। শহরের ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে এই অভিযান বছরজুড়েই অব্যাহত থাকবে বলে নিগমের তরফে জানানো হয়েছে।

     




    akb tv news 

    26.06.2026


    3/related/default