নিজস্ব প্রতিনিধিঃ
বাংলায় ২০২৬ এর
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একেবারে ছিন্নভিন্ন তৃণমূল। ২৯৪ আসনের মধ্যে ৮০টি
ঘসাফুল শিবিরের দখলে থাকলেও তার সিংহভাগই বর্তমানে বিদ্রোহী। মমতার সঙ্গ ছেড়ে
‘ভালো তৃণমূলে’ এখন ৬৫ বিধায়ক। এমনকি লোকসভাতেও ছারখার দল। তৃণমূলের অন্দরে এই
তীব্র টানাপোড়েন ও বিদ্রোহের আবহে এবার জেলাস্তরে সাংগঠনিক রদবদল করলেন তৃণমূল
নেত্রী। বিভিন্ন জেলা ও সাংগঠনিক স্তরে সভাপতি ও চেয়ারম্যান পদে ঠাঁই পেলেন ‘দিদি’
অনুগামী নেতারা। নতুন কমিটি অনুযায়ী, উত্তর কলকাতা সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়েছেন
কুণাল ঘোষ। দলের অস্বস্তির সময়ে ‘দিদি’কে পাশে থেকে লড়াকু মেজাজ চালিয়ে যাচ্ছে
বলে, তাঁকে এই পুরস্কার বলে মন করছে
রাজনৈতিক মহল। বৈশ্বানর চট্টোপাধ্যায়কে আনা হয়েছে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের
সভাপতির পদে। যে দায়িত্ব এতদিন সামলেছেন দেবাশিস কুমার। অন্যদিকে,
শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের প্রবীণ নেতা অসিত
মজুমদারকে। উল্লেখ্য, গত নির্বাচনে অসিত মজুমদারের বদলে শ্রীরামপুরের প্রার্থী করা
হয়েছিল দেবাংশু ভট্টাচার্যকে। দলের উপর অভিমানী অসিত মুখও খুলেছিলেন। তবে ভোটে
হারের পর দেবাংশু দূরত্ব বাড়াতে শুরু করেছেন নেত্রীর সঙ্গে। এবার সেই জেলায় ফের
অসিতেই আস্থা রাখল দল।
akb tv news
17.06.2026

