নিজস্ব প্রতিনিধিঃ
এই প্রথমবারের মত ত্রিপুরার কোন রাজ্যপাল ইন্দ্রনগরস্থিত গোমতী কোঅপারেটিভ মিল্ক
ইউনিয়ন লিমিটেড পরিদর্শন করলেন। মঙ্গলবার সংস্থার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে খতিয়ে
দেখতে কেন্দ্রটি পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।পরিদর্শনকালে রাজ্যপাল
পুরো দুগ্ধ উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন এবং বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদনের প্রক্রিয়া
সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। তিনি উৎপাদন, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার খোঁজখবর নেওয়ার
পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।এদিন কেন্দ্রটির বিভিন্ন
উৎপাদন ইউনিট পরিদর্শন করে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন রাজ্যপাল এবং
উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।পরিদর্শনকালে
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী কোঅপারেটিভ মিল্ক ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন
ঘোষ সহ সংস্থার অন্যান্য পদাধিকারী ও কর্মকর্তারা।
akb tv news
16.06.2026

