আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৬ই জুলাইয়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ৬ই জুলাই এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী একথা জানিয়েছেন। তিনি জানান পরীক্ষার ফলাফল প্রকাশের ষাট দিনের মধ্যে এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার প্রশ্নপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা সোমবার শেষ হয়ে গেছে।পরীক্ষার উত্তরপত্র সেল্ফ-ইন্সপেকশন এর শেষ তারিখ হচ্ছে আগামী ৯ই জুন। এরপরই চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যাবতীয় কাজকর্ম সমাপ্ত হবে বলে তিনি জানান।







    akb tv news 

    02.06.2026

    3/related/default