আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কৃষ্ণনগর মেহের কালীবাড়িতে বিশেষ পূজা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহেরুর রেকর্ডও অতিক্রম করেছেন।এই উপলক্ষে সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে আগরতলার কৃষ্ণনগরস্থিত মেহের কালীবাড়িতে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ পূজার আয়োজন করা হয়।পূজায় অংশ নেন বিজেপি’র আসাম ও ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু। উপস্থিত ছিলেন মেয়র তথা  রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার , বিজেপি সাধারণ সম্পাদক বিপিন  দেববর্মা, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ রামনগর বিধানসভা কেন্দ্রের একাধিক কর্পোরেটর ও বিজেপি কর্মী-সমর্থকরা। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর ১২ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে রাজ্যের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।








    akb tv news 

    10.06.2026


    3/related/default