আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আর জি কর মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নিউটাউনের সিবিআই দপ্তরে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বাংলায় সরকার পরিবর্তনের পর ফের খুলেছে রোম হর্ষক আর জি কর মামলার ফাইল। নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার তদন্তে নতুন গতি পেয়েছে। এবার এই মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার নিউটাউনের সিবিআই দপ্তরে হাজিরা দিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। ঘটনার দিন নির্মলের ভূমিকা কী ছিল তা জানতে চায় সিবিআই। আর জি কর কাণ্ডে পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষকে তলব করেছিল সিবিআই। সেই তলবেই এদিন নিউটাউনের সিবিআই অফিসে হাজিরা দেন তিনি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্ত করতে গিয়ে বার বার নির্মল ঘোষের নাম উঠে আসে। তরুণী চিকিৎসকের বাবা-মা-ও তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন।

     






    akb tv news 

    18.06.2026


    3/related/default