আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ওয়েস্টার্ন বাইপাস প্রকল্পে এজেন্সি বাতিল নতুন সংস্থাকে দায়িত্ব।। মেয়র।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    উন্নয়নমূলক প্রকল্পের কাজে কোনও ধরনের গাফিলতি বা অযথা বিলম্ব বরদাস্ত করা হবে না। সময়মত কাজ শেষ না করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বর্ডার এলাকা পরিদর্শনে গিয়ে একথা স্পষ্ট ভাষায় জানালেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।তিনি বলেন, আগরতলা শহর সহ সারা রাজ্যে উন্নয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য যে সব সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের অনেকেই নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হচ্ছে। রাজ্য সরকার সময়মত প্রকল্প সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ফলে কোনও সংস্থা কাজের গতি বজায় রাখতে না পারলে তাদের চুক্তি বাতিল করা হচ্ছে।মেয়র জানান, বামুটিয়া থেকে সাবরুম পর্যন্ত প্রস্তাবিত ওয়েস্টার্ন বাইপাস প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে অত্যন্ত ধীর গতিতে চলছিল। সেই কারণে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার দায়িত্ব বাতিল করা হয়েছে। ইতিমধ্যে নতুন একটি নির্মাণ সংস্থাকে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করবে।তিনি বলেন, “ওয়েস্টার্ন বাইপাস প্রকল্প সম্পূর্ণ হলে এটি ইস্টার্ন বাইপাসের সঙ্গে সংযুক্ত হবে। এর ফলে আগরতলা শহরের যানজট অনেকটাই কমবে এবং উত্তর-দক্ষিণ ত্রিপুরার মধ্যে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।রামনগর কেন্দ্রের বিধায়ক হিসেবে স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়েও গুরুত্ব দেন মেয়র। তিনি জানান, বাইপাস নির্মাণ কাজের কারণে বর্ডার এলাকা থেকে জয়পুর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ বর্তমানে খানাখন্দে ভরে গেছে। বর্ষাকালে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী সাত দিনের মধ্যে রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।এদিনের পরিদর্শন কালে মেয়রের সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সাজু ওয়াহেদ, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিতু গুহা এবং অন্যান্য আধিকারিকরা।








    akb tv news 

    18.06.2026

     


    3/related/default