নিজস্ব প্রতিনিধিঃ
তহবিল নিয়ে অভিযোগের ভিত্তিতে তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ঋতব্রত শিবিরের ১০ জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল ৪৪০ কোটির ওই তহবিলের কোনও স্বচ্ছতা নেই। এরপরই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। সেই অ্যাকাউন্ট পুনরায় চালু করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। মামলার দ্রুত শুনানির আর্জি জানায় তৃণমূল। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবার আদালতের বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, মামলা হবে তালিকা মেনেই। কাউকেই কোনও বাড়তি সুবিধা দেওয়া হবে না। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, তিনি কয়েকদিন থাকছেন না। আগামী দুসরা জুলাইয়ের আগে যেন শুনানি না হয়, সেই আর্জি জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার বা আগামিকাল নয়, মামলার শুনানি যেন পরশুর আগে না করা হয় সেই আবেদন জানানো হয়েছিল। এদিকে, অভিষেকের মামলাতেও ধাক্কা।বিদেশযাত্রার আর্জি নিয়ে আদালতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেও দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে যায়। তালিকায় যত নম্বরে অভিষেকের মামলা রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতি। এছাড়া কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক যে মামলা করেছিলেন,তাতেও হাইকোর্টে কোনও স্বস্তি পাননি অভিষেক।
akb tv news
30.06.2026

.jpg)