আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অযোধ্যার রাম মন্দির সংক্রান্ত দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।। সুদীপ রায় বর্মণ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দেশের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স ও তহবিল থেকে প্রায় ৭.৭৫ কোটি টাকা তছরুপ ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে নানা বিতর্ক চলছে দেশজুড়ে।এবার এই ইস্যুকে সামনে রেখে মঙ্গলবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন বলেন, অযোধ্যার রাম মন্দির সংক্রান্ত দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এরসঙ্গে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করেন, ত্রিপুরা সুন্দরী মন্দির-এর নির্মাণ কাজেও অনিয়ম হয়েছে। তাঁর দাবি, বিজেপি সরকার ধর্মের নামে দুর্নীতি করছে এবং বিষয়টি নিয়ে রাজ্যবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই ইস্যুতে কংগ্রেস রাজ্যজুড়ে আন্দোলনে নামবে। 





    akb tv news 

    30.06.2026

    3/related/default