নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন পুর নিগম নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে নগর এলাকার উন্নয়নমূলক
কাজের গতি বাড়াতে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এরই অঙ্গ হিসেবে সোমবার তিনি ১ ও ২ নং ওয়ার্ডের বিভিন্ন অসমাপ্ত প্রকল্প ও রাস্তার
কাজ পরিদর্শন করেন।এই সময় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী বিমান বন্দরের পেছনের
কাঁচা ও জরাজীর্ণ রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের
দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে
মেয়র বলেন, উন্নয়নের সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই। বিজেপি সরকার ক্ষমতায় আসার
পর থেকেই পুর নিগম এলাকায় ধারাবাহিক উন্নয়ন চলছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তিনি
আরও দাবি করেন, আসন্ন পুর নিগম নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন
করে পুনরায় পুর নিগমের ক্ষমতায় আসবে। এদিন পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন এক ও
দুই নং পুর নিগমের কর্পুরেটর মিত্রা রাণী দাস ও শর্মিষ্ঠা বর্ধন সহ পুর নিগমের আধিকারিকরা।
akb tv news
08.06.2026

.jpeg)