আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যজুড়ে ২০৩৬টি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন রাজ্যপাল।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির অঙ্গ হিসেবে এবং ২০৩৬ সালে ভারতে অলিম্পিক আয়োজনের লক্ষ্যে সারা রাজ্যে ২০৩৬টি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শনিবার লোক ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ভারতের বিপুল জনসংখ্যার তুলনায় ক্রিকেট ছাড়া অলিম্পিক বা কমনওয়েলথ গেমসে প্রত্যাশিত সাফল্য এখনও অর্জিত হয়নি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  নেতৃত্বে খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, খেলো ইন্ডিয়া-সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের ক্রীড়া পরিকাঠামো ও প্রতিভা বিকাশে কাজ চলছে।তিনি আরও বলেন, ত্রিপুরা সরকারও আধুনিক সিন্থেটিক মাঠ সহ উন্নত ক্রীড়া অবকাঠামো গড়ে তুলে রাজ্যের খেলাধুলাকেও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব পি. কে. চক্রবর্তী, রাজ্যপাল সচিব উত্তম চাকমা এবং ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সচিব সুজিত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শেষে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও ক্রীড়া সচেতনতার বার্তা তুলে ধরা হয়।








    akb tv news 

    27.06.2026

    3/related/default