নিজস্ব প্রতিনিধিঃ
বর্ষাকালে ডাইরিয়া জনিত রোগ প্রতিরোধ
এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ড
কমিউনিটি হলে জেলা স্তরের “স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন-২০২৬”-এর আনুষ্ঠানিক সূচনা
করা হয়।আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই কর্মসূচির উদ্বোধন করেন। মেয়র ছাড়াও
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলক রায়, স্বাস্থ্য
দপ্তরের আধিকারিক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্থানীয় বাসিন্দা এবং এ.ডি. নগর
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।জাতীয় স্বাস্থ্য মিশন ও স্বাস্হ্য দপ্তরের
উদ্যোগে আয়োজিত এই প্রচারাভিযানের মূল লক্ষ্য হল বর্ষাকালে ডায়রিয়ার প্রকোপ কমানো,
শিশুদের মধ্যে ওআরএস ও জিঙ্ক সেবনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং নিরাপদ
পানীয় জল ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার প্রসার ঘটানো। অনুষ্ঠানে বক্তব্য
রাখতে গিয়ে মেয়র বলেন,“ডায়রিয়া একটি প্রতিরোধযোগ্য রোগ। সচেতনতা, পরিচ্ছন্নতা এবং
সময়মত চিকিৎসার মাধ্যমে আমরা শিশুদের এই রোগ থেকে সুরক্ষিত রাখতে পারি। বর্ষাকালে
বিশুদ্ধ পানীয় জল ব্যবহার, খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পরে সাবান দিয়ে
হাত ধোয়া অত্যন্ত জরুরি।"“শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত
করা আমাদের সকলের দায়িত্ব।
akb tv news
23.06.2026

.jpeg)