নিজস্ব প্রতিনিধিঃ
অলিম্পিক দিবস উপলক্ষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার
রাজধানীতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবনের
সামনে থেকে র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।তাছাড়াও র্যালিতে
অংশ গ্রহণ করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বন দপ্তরের মন্ত্রী
অনিমেষ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের
পদাধিকারী সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের খেলোয়াড়
ও ক্রীড়াপ্রেমীরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এক সময় রাজ্যের
অলিম্পিক অ্যাসোসিয়েশনের নামে অন্য রাজ্যের খেলোয়াড়দের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ
করানো হত। বর্তমান পরিস্থিতিতে সেই ধরনের অনিয়ম আর বরদাস্ত করা হবে না। তিনি জোর দিয়ে
বলেন, রাজ্যের প্রকৃত ও যোগ্য খেলোয়াড়রাই এখন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়
ত্রিপুরার প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন।র্যালিটি রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে
থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অলিম্পিকের
আদর্শ, ক্রীড়া চেতনা ও সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতেই এই রেলির আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
akb tv news
23.06.2026

