নিজস্ব প্রতিনিধিঃ
প্রতি বছরের মত এবছরও অম্বুবাচি উপলক্ষে রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়িতে চারদিন ব্যাপী বিশেষ ধর্মীয় পূজা ও আচার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। স্বামী পরিবার ও সমাজের মঙ্গল কামনায় মহিলারা এই পূজার্চনার ব্রত হন। একে অপরকে সিঁদুর পরিয়ে আনন্দে মেতে উঠেন তারা। অম্বুবাচি উপলক্ষে রাজ্যের বহু মন্দিরে এই বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়েছে। শহরের আনন্দময়ী কালীবাড়ি, ইন্দ্রনগর কালিবাড়ি, ও সেন্ট্রাল রোড শিব বাড়িতেও এই উপলক্ষে ভক্তসমাগমের ভিড় ছিল লক্ষণীয়। এই উপলক্ষ্যে রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়ির সামনে বসে মেলা। নারীর সৃষ্টিশক্তি ও মাতৃত্বের প্রতীক হিসাবে প্রতি বছরের মত এবারও আসামের কামাখ্যা মন্দিরে চার দিনব্যাপী এই পর্বে বিশেষ পূজা পাঠ ও লক্ষ লক্ষ ভক্তসমাগম হয়।
akb tv news
23.06.2026

