আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পাঁচ দফা দাবিতে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগাম ঘোষণা অনুসারে পাঁচ দফা দাবিকে সামনে রেখে ১৫ই জুন সোমবার আগরতলা শহরে বিশাল যুব মিছিল সংগঠিত করা হয়। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে একটি সুসজ্জিত মিছিল বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের দিকে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বাড়ির সামনে তাদের পথ অবরুদ্ধ করে পুলিশ। পরবর্তীতে তাদের ওপর জলকামান নিক্ষেপ করে পুলিশ। পাশাপাশি লাঠিচার্জ করে। লাঠিচার্জে চার পাঁচজন যুব কংগ্রেস কর্মী আহত হয়। যুব কংগ্রেসের পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবিগুলি হল-NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ বিচার করতে হবে।CNG, PNG, LPG, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি রোধ করতে হবে।নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি বন্ধ করতে হবে।বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে।রাজ্যে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।







    akb tv news 

    15.06.2026


    3/related/default