আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রেশন দোকানে পণ্যের ঘাটতির অভিযোগ খারিজ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রেশন দোকানে খাদ্য সামগ্রী না পাওয়ার অভিযোগের জন্য কিছু রেশন ডিলারের গাফিলতিকেই দায়ী করল ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এ.এম.সি. কমিটি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সমিতির নেতারা জানান, অনেক ডিলার সময়মত চালান বাবদ অর্থ জমা না দেওয়ায় সংশ্লিষ্ট দোকানে খাদ্যসামগ্রী পৌঁছাতে বিলম্ব হচ্ছে।সমিতির দাবি, একটি স্বার্থান্বেষী মহল রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। তারা বলেন, রাজ্য সরকার রেশন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে রাজ্যের রেশন দোকানগুলিতে পর্যাপ্ত পরিমাণ চাল, ডাল ও চিনি মজুত রয়েছে।এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এ.এম.সি. কমিটির সহ-সভাপতি প্রদীপ মজুমদার, সহ-সম্পাদক সজল কুমার দেব ও কোষাধ্যক্ষ অনিশ দে সহ অন্যান্য সদস্যরা।






    akb tv news 

    02.06.2026

    3/related/default