নিজস্ব প্রতিনিধিঃ
গত কয়েকদিন ধরে চলা তীব্র গরমে নাজেহাল পরিস্থিতির শিকার রাজ্যবাসী। বৃষ্টির
দেখা না মিললেও ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। প্রতি দিনের মত মঙ্গলবারও সকাল থেকেই
ভ্যাপসা গরম ও প্রখর রৌদ্রের কারণে জনজীবন কার্যত বিপর্যস্ত। প্রয়োজন ছাড়া অনেকেই
ঘর থেকে বের হচ্ছেন না, ফলে শহরের রাস্তাঘাটও তুলনামূলক ভাবে ফাঁকা দেখা গেছে এদিন।
এই গরমে স্বস্তি পেতে অনেকেই রাস্তার পাশে বিক্রি হওয়া লেবুর জল, শরবত সহ বিভিন্ন
ঠান্ডা পানীয়ের দিকে ঝুঁকছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এসব পানীয় তৈরিতে ব্যবহৃত জল,
বরফ বা পাত্র পরিষ্কার না হলে ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস-এ (জন্ডিস), কলেরা,
আমাশয়, বমি ও পেটের সংক্রমণের মত রোগের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে অপরিশোধিত জল
দিয়ে তৈরি বরফ ব্যবহৃত হলে সংক্রমণের আশঙ্কা আরও বেড়ে যায়। অন্যদিকে, গরম থেকে মুক্তি
পেতে অনেকে পুকুরে স্নান করতেও ভিড় জমাচ্ছেন। তবে শহরাঞ্চলে ক্রমবর্ধমান পুকুর ভরাটের
প্রবণতার কারণে জলাশয়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। যে কয়েকটি পুকুর এখনও টিকে রয়েছে,
সেখানে সকাল থেকেই শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
akb tv news
02.06.2026

