নিজস্ব প্রতিনিধিঃ
প্রাণী সম্পদ উন্নয়নে কৃত্রিম প্রজনন পরিষেবার গুণগত মান ও কার্যকারিতা
বৃদ্ধিতে লিকুইড নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নতমানের হিমায়িত
বীর্য সংরক্ষণ এবং গ্রাম পর্যায়ে সময়মত কৃত্রিম
প্রজনন পরিষেবা প্রদানের জন্য নিরবিচ্ছিন্ন লিকুইড নাইট্রোজেন সরবরাহ অপরিহার্য। বিশেষ করে রাজ্যে গাভীর কৃত্রিম প্রজনন
কার্যক্রম সম্প্রসারিত হওয়ায় হিমায়িত বীর্যের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।এই
প্রেক্ষাপটে রাজ্যে লিকুইড নাইট্রোজেনের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে
মঙ্গলবার রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস পশ্চিম
ত্রিপুরা জেলার রাধাকিশোর নগরে একটি লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র এবং তৎসংলগ্ন
নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন। এদিন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক
রতন চক্রবর্তী, বিধায়িকা স্বপ্না দেববর্মা ও এআরডি দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা।
উদ্ধোধনের পর তিনি লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নবনির্মিত অফিস ভবনটি ঘুরে দেখেন।
akb tv news
09.06.2026

