আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা বুধবার পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। অগ্নিকাণ্ডে একাধিক দোকান ও একটি স্থানীয় ক্লাবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সোমবার গভীর রাতে আগরতলার অফিস লেন এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা বুধবার পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত স্থানগুলি ঘুরে দেখেন এবং দোকান মালিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। কোটা ঘটনা সম্পর্কে তদন্ত চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে আসলে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান, মোট ছয়টি দোকান এবং একটি ক্লাব ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত কিছুই ভষ্মীভূত হয়ে গেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ব্যক্তিগতভাবেও সাহায্য করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক এবং সদর মহকুমা প্রশাসনের কর্মকর্তারা। প্রতিনিধিদল ঘটনাস্থলের পরিস্থিতি পর্যালোচনা করে এবং অগ্নিকাণ্ডের পর প্রশাসনের পক্ষ থেকে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজ নেয়। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন জানিয়েছে যে তারা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, পুনর্বাসন ও এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের সময়মত সহায়তা প্রদান এবং জনকল্যাণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।







    akb tv news 

    17.06.2026

    3/related/default