আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিজেপি'র কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সোমবার প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপি প্রদেশ কার্যালয়ে । সেখানে উপস্থিত ছিলেন  মূখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা , উত্তর-পূর্বাঞ্চলের সংযোজক তথা সাংসদ ডঃ সম্বিত পাত্র, আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু  ও ত্রিপুরা প্রদেশ প্রভারী তথা বিধায়ক  ডঃ রাজদ্বীপ রায় সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী ও সংগঠনের প্রদেশ নেতৃত্ব। এই বৈঠকে দলের অগ্রগতির লক্ষ্যে একাধিক সাংগঠনিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় । তিনি এদিন জানান যে প্রত্যেক মাসেই কর কমিটির বৈঠক হয়। তবে বিগত কিছু সময় তা সম্ভব হয়ে উঠে নি। এই বৈঠকে গুরুত্ব প্রদান করা হয় যাতে প্রতি মাসেই তা করা হয়।  এমন কি প্রতি মাসে যাতে মণ্ডলের , জেলার বৈঠকগুলি হয় এ ব্যাপারেও গুরুত্ব প্রদান করা হয়।  এমন কি  প্রত্যেকটি স্তরে  থাকা কো – অর্ডিনেশান কমিটি গুলো যাতে নিয়মিত বসে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করে এ ব্যাপারেও গুরুত্ব প্রদান করা হয় এদিনের বৈঠকে। সংগঠনের বিভিন্ন বিষয় যেমন বিভিন্ন কমিটি গুলি যা এখনো নতুন করে গড়ে তোলা হয়নি এগুলি যাতে খুব শীঘ্রই সম্পন্ন কড়া হয় এব্যাপারেও এদিন আলোচনা কড়া হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এদিন তিনি জানান তৃনমূল স্তর পর্যন্ত কি ভাবে দলকে সাংগঠনিক ভাবে আরও মজবুত কড়া যায় এব্যাপারে এদিন আলোচনা কড়া হয়েছে। 





    akb tv news 

    22.06.2026 

    3/related/default