আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডাকঘরে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের ঘটনায় বিক্ষোভ প্রদর্শন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগরতলার পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ।সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র-যুব অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ডাক ব্যবস্থাকে ব্যবহার করে নেশাজাতীয় সামগ্রী পাচারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।বিক্ষোভ চলাকালীন বক্তারা বলেন, রাজ্যে ক্রমবর্ধমান মাদক সমস্যা যুব সমাজের ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডাকঘরের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নেশা সামগ্রী পাচারের অভিযোগ সামনে আসায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং মাদক পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

     







    akb tv news 

    19.06.2026




    3/related/default