নিজস্ব প্রতিনিধিঃ
বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেলা ভিত্তিক সাংগঠনিক সফর
অব্যাহত রেখেছেন অভিষেক দেব রায়।সোমবার দক্ষিণ
জেলার বিলোনিয়া থেকে তিনি সাংগঠনিক কর্মসূচির সূচনা করেন। এরপর মঙ্গলবার খোয়াই জেলায়
বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন। বুধবার সদর গ্রামীণ জেলায় দিনভর একাধিক কর্মসূচিতে
অংশগ্রহণ করেন তিনি। এদিন দিনের শুরুতে ১৪ দেবতা বাড়িতে গিয়ে পুজো অর্চনা করেন এবং
‘এক পেড় মা কে নাম কর্মসূচিতে অংশ নেন।পরে রানীবাজারের গীতাঞ্জলি অডিটোরিয়ামে দলের
কর্মীদের নিয়ে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। চৌদ্দ দেবতা বাড়িতে সাংবাদিকদের
মুখোমুখি হয়ে তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করা, তৃণমূল স্তর পর্যন্ত
সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক রণকৌশল নিয়ে বিস্তারিত
আলোচনা হয় আজ দিনভর। প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদীর ‘বিকশিত ভারত’-এর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কর্মী
সম্মেলনে বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে আগামী দিনের কর্মপরিকল্পনা
নির্ধারণ করা হবে বলে তিনি জানান।
akb tv news
17.06.2026

